অবিশ্বাস্য প্রতিভা! সাইফের মতো ক্রিকেটার পেল বিসিবি, আলোচনায় নতুন নাম!

 

সাইফ হাসানের মতোই আরেক প্রতিভাবান খেলোয়াড় হলেন মাহিদুল ইসলাম অংকন, যার কথা না বললেই নয়। এশিয়া কাপ শুরুর আগে জাতীয় দলের স্কোয়াডে তাকে নিয়ে জোর আলোচনা চলছিল।




গত বিপিএলের আসরে খুলনা টাইগার্সের হয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। পুরো আসর জুড়েই তার পারফরম্যান্স ছিল চোখ জুড়ানো। সেই মৌসুমে তিনি ১৪ ম্যাচ খেলে ৩১৬ রান করেছিলেন, আর স্ট্রাইক রেট ছিল ১৪০-এরও বেশি।




বিপিএলের পর রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগেও সাইফ হাসানদের সঙ্গে খেলেছেন অংকন। সামনে যদি এনসিএল এবং বিপিএল—এই দুটি আসরেও তিনি ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করতে পারেন, তবে বাংলাদেশ ক্রিকেট আরও এক প্রতিভাবান ও আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটারকে খুঁজে পাবে।

Post a Comment

Previous Post Next Post