ইউটিউব মুছে দিলে প্রমাণও থাকবে না ভারতের জয়ের! ভারতকে 'ক'টা'ক্ষ' আফ্রিদির!

 



ভারতীয় দলের সাম্প্রতিক ট্রফি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি ভারতকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করে বলেন,




“আমরা যদি এশিয়া কাপের ফাইনালের ইউটিউব হাইলাইটস মুছে দিই, তাহলে ভারত যে এশিয়া কাপ জিতেছে তার প্রমাণও থাকবে না। কারণ তাদের কাছে তো আসল ট্রফিটাও নেই!”





আফ্রিদির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে এখন তোলপাড়। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন, ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা এখন মাঠ ছাড়িয়ে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আফ্রিদির সমর্থকরা বলছেন, ট্রফি বিতর্কে ভারতের নীরবতা এই অভিযোগকেই আরও জোরালো করে তুলেছে।





আফ্রিদির এমন মন্তব্যে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও পাকিস্তানি ভক্তরা বিষয়টি মজা হিসেবে নিয়েছেন। সব মিলিয়ে আবারও ভারত-পাক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে আফ্রিদির এই মন্তব্যে।

Post a Comment

Previous Post Next Post