বিপিএল ইতিহাসে এবার হলো এক বিস্ফোরক চমক! প্রথমবারের মতো পাকিস্তানের কিংবদন্তি গতিদানব শোয়েব আখতার যোগ দিচ্ছেন সরাসরি কোনো দলে—আর সেই দলটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস! ⚡🏏
গোপন আলোচনা, লম্বা পরিকল্পনা আর টানা কয়েক সপ্তাহের আলোচনার পর অবশেষে নিশ্চিত—
👉 আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হবেন শোয়েব আখতার!
ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার নিজের অভিজ্ঞতা, আগ্রাসী মনোভাব আর ফাস্ট বোলিংয়ের দর্শন এবার তুলে দেবেন ঢাকার তরুণ বোলারদের হাতে।
এতে দলটির পেস ইউনিটে আসতে পারে এক নতুন বিপ্লব, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিপিএলে বিদেশি বড় তারকা আনার রেকর্ড থাকলেও মেন্টর হিসেবে শোয়েব আখতারের আগমন—
এটা নিঃসন্দেহে এবারকার সবচেয়ে বড় সাড়া জাগানো ঘোষণা!
ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার ঝড়—
“Rawalpindi Express এবার ঢাকার হয়ে ছুটবে!”

Post a Comment