আফগান ব'ধে'র আনন্দে চরম দুঃসংবাদ পেলেন কা'টা'র মাস্টার!

 



বল হাতে দারুণ সময় পার করছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে দারুণ বোলিংয়ের ছন্দ ধরে রেখেছেন আফগান সিরিজেও। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। আফগান বধের দিন অবশ্য দুঃসংবাদই পেয়েছেন ফিজ।



আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই টাইগার পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। নিলাম শেষে চূড়ান্ত স্কোয়াডে অবশ্য রাখেনি মুস্তাফিজকে। তাকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। ফিজের পরিবর্তে হায়দার আলীকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলে, আসন্ন আইএল টি-টোয়েন্টি খেলা হচ্ছে না মুস্তাফিজের। মাসকয়েক আগে লুক উডের পরিবর্তে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল দুবাই ক্যাপিটালস।



ফিজ না থাকলেও আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে সাকিব ও তাসকিনকে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে এমআই। অন্যদিকে প্রায় ৯৬ লাখ টাকায় তাসকিনকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।



আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। আইপিএলসহ বিশ্বের নামিদামি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব খেললেও কখনো খেলেননি আইএল টি-টোয়েন্টিতে। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে এই টাইগার পেসারের।

Post a Comment

Previous Post Next Post