বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেয়ে এখন অজুহাতে ভরছেন আফগান অধিনায়ক রশিদ খান।
সিরিজের তৃতীয় ম্যাচে ভয়ানক পরাজয়ের পর সংবাদমাধ্যমে রশিদ খান বলেন —
“সাইফ হাসান ছাড়া খেলতে এলে বাংলাদেশ আমাদের সাথে পাত্তা পেত না। আমরা এখনো এশিয়ার দ্বিতীয় সেরা দল।”
তার এই মন্তব্য নিয়ে রীতিমতো হাসির ঝড় উঠেছে ক্রিকেটভক্তদের মধ্যে।
কারণ বাস্তবতা হলো, তিন ম্যাচের সিরিজে একটিও জয় পায়নি আফগানিস্তান — বরং প্রতিটি ম্যাচেই টাইগারদের কাছে পাত্তাই পায়নি তারা।
বাংলাদেশের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আফগান দলকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে সাইফ হাসানের ফর্ম ও তানজিম সাকিবের আগ্রাসী বোলিং আফগানদের বিপর্যস্ত করে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, রশিদ খানের এই মন্তব্য আসলে হতাশার বহিঃপ্রকাশ।
বাংলাদেশের বিপক্ষে পরপর পরাজয়ের পর আফগান দলের মনোবল এখন বেশ নিচে।
তবুও টাইগারদের এই ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করছে—
বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম ভয়ংকর দল, অজুহাতে নয়, পারফরম্যান্সেই জবাব দেয় তারা!

Post a Comment