সবাইকে চমকে দিয়ে বিপিএলে যুক্ত হচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার!

 



সবাইকে অবাক করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার!



সূত্রে জানা গেছে, বিপিএলের আয়োজক কমিটি ও ইভেন্ট পার্টনার আইএমজি এবার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগগুলোর মতো (যেমন এলপিএল, আইএলটি২০ বা এসএটি–২০) এবারও বিপিএলের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।



এই ভূমিকায় একাধিক সাবেক তারকার সঙ্গে যোগাযোগ করছে বিসিবি ও আইএমজি। আর তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার!

যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে প্রথমবারের মতো কোনো বিদেশি কিংবদন্তি ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে বিপিএলে, যা টুর্নামেন্টের মর্যাদা ও আন্তর্জাতিক আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

Post a Comment

Previous Post Next Post