বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুরু হয়েছে আগাম উত্তেজনা!
ইতিমধ্যেই পাকিস্তানের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার বাবর আজমকে দলে ভেড়াতে তৎপর একটি ফ্র্যাঞ্চাইজি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাবরের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে বিপিএলে দল নেওয়া নিশ্চিত হওয়া এক ফ্র্যাঞ্চাইজি।
সব কিছু এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকায়, সংশ্লিষ্টরা এখনই দলটির নাম প্রকাশ করতে চাইছেন না। তবে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটি বাবরের জন্য বিপুল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে।
যদি এই আলোচনা সফল হয়, তাহলে প্রথমবারের মতো বিপিএল মঞ্চে দেখা যাবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে। এতে শুধু টুর্নামেন্টের মানই নয়, দর্শক আগ্রহও বহুগুণে বেড়ে যাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

Post a Comment