আবেগ দিয়ে দেশের ক্ষতি কইরেন না। সাব্বির রহমান এমন কোনো পারফরম্যান্স দেখায়নি, যার কারণে তাকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবা যায়।
প্রশ্ন হচ্ছে—সাব্বির কোথায় এমন পারফরম্যান্স করছে? এনসিএল টি–টোয়েন্টিতে তার রান ১০২, গড় ২৫, স্ট্রাইক রেট ১৩৯। একই টুর্নামেন্টে মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ১৮০ রান, গড় ৬৫, স্ট্রাইক রেট ১৬০ — সাথে ১১টি ছক্কা ও কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেটও পেয়েছেন।
প্রিমিয়ার লিগে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সৈকত; সেখানে ৩০ উইকেটের সঙ্গে ৪০০ রানও করেছেন প্রায় ১২৫ স্ট্রাইক রেটে। তুলনাটা যদি করা হয়—সাব্বির যেখানে ১০-এর মধ্যে ৫ পাবেন, সেখানে মোসাদ্দেক পাবেন ৮।
আপনারা সাব্বিরকে নিয়ে ব্যস্ত, অথচ সংখ্যাগুলো বলছে ভিন্ন কথা। আবেগ নয়, তথ্য ও পারফরম্যান্স দিয়েই বিচার করা উচিত।
বাংলাদেশ দলে যদি সত্যিই কেউ কামব্যাক ডিজার্ভ করে, সেই নামটা একটাই— মোসাদ্দেক হোসেন সৈকত।

Post a Comment