এশিয়া কাপ মাতালেন সাইফ-রিশাদ, আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য অর্জন!

 



আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বড় লাফ দিয়েছেন এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসান। এগিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরাও।



ব্যাটারদের মধ্যে বিশাল লাফে বাংলাদেশের সেরা অবস্থানে চলে এসেছেন সাইফ হাসান। ৪৫ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে রয়েছেন সাইফ। ব্যাটারদের মধ্যে বাকিরাও পিছিয়ে গেছেন। ৩ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে নেমে গেছেন লিটন দাস। ৪ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে চলে গেছেন তানজিদ হাসান তামিম। ৫ ধাপ পিছিয়ে ৪৬তম স্থানে আছেন তাওহিদ হৃদয়।



৭ ধাপ পিছিয়েছেন জাকের আলী অনিক, রয়েছেন ৬৩ নম্বরে। এশিয়া কাপের দলে না থাকলেও বাকিদের ওঠানামার মাঝে ১ ধাপ এগিয়ে ৯১তম স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত।



বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে চলে গেছেন মুস্তাফিজুর রহমান। ২ ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমেছেন মুস্তাফিজ। ১৭ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। ৬ ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন, রয়েছেন ২০ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন ১ ধাপ, আছেন ৩০তম স্থানে। ৩ ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম, আছেন ৬৭ নম্বরে।



ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বরুণ চক্রবর্তী, দুজনই ভারতীয়। বর্তমানে ৯২৬ রেটিং নিয়ে শীর্ষে থাকা অভিষেক পৌঁছে গিয়েছিলেন ৯৩১ রেটিংয়ে, যা সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড। ২০২০ সালে ইংল্যান্ডের ডেভিড মালানের ৯১৯ এতদিন ছিল সর্বোচ্চ।




এছাড়া ৮০৩ রেটিং নিয়ে শীর্ষে থাকা বরুণ চক্রবর্তীর জন্য এটিই ক্যারিয়ারসেরা রেটিং।


Post a Comment

Previous Post Next Post