বিসিবি নির্বাচন ছাড়লেন তামিম, দেশ ছেড়ে গেলেন বিকেলের ফ্লাইটে!

 




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল। আজ সকালেই আনুষ্ঠানিকভাবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিকেলের ফ্লাইটেই দেশের বাইরে চলে গেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।



যাওয়ার আগে ডিবিসি নিউজকে তামিম জানান,

“আমি বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। অনুরোধ থাকবে, ক্রিকেটকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন। এই ইলেকশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসবই আপনারা জানেন।”


তার এই মন্তব্যে ইতিমধ্যেই ক্রিকেটপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভক্তরা মনে করছেন, তামিমের না থাকা বিসিবি নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।

Post a Comment

Previous Post Next Post