এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানিস্তান। সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে এই ব্যর্থতার পরও মুখ খোলার আগে একটুও দ্বিধা করলেন না আফগান অধিনায়ক রশিদ খান।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে রশিদ খান একপ্রকার বাংলাদেশকে ‘তুচ্ছ’ হিসেবেই দেখালেন। তাঁর কথায়, আফগানিস্তান ইতিমধ্যেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলকে হারিয়েছে, ভারতকেও পাত্তা দেয় না তারা। আর সেক্ষেত্রে বাংলাদেশের মতো দল তাদের চোখে বিশেষ কিছু নয়।
রশিদ খান বলেন –
“আমরা তো ভারতের মতো দলকে পাত্তা দিই না। ওদের হারিয়েছি, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকেও হারিয়েছি। সেখানে বাংলাদেশের মতো দল আমাদের চোখে তুচ্ছ। আমাদের আসল লক্ষ্য হলো বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করে জেতা।”
এমন মন্তব্যের পর বাংলাদেশি সমর্থকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রশিদের এই ‘তুচ্ছ’ মন্তব্যে মাঠের লড়াই আরও আগুনে রূপ নিতে যাচ্ছে বলেই ধারণা ক্রিকেটবোদ্ধাদের।
আগামী ২ অক্টোবর শারজাহতে বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Post a Comment