অবশেষে ক''ঠি'ন আইন চালু করলেন বুলবুল! পারফর্ম না করলে বেতন 'কা''টা'!

 



বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের বর্তমান চিত্র এবারও হতাশাজনক। শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গেছে দল, যেখানে জেনুইন ছয়জন ব্যাটসম্যান মিলিয়ে খেলেছেন মাত্র ৬৪ বলে ২৭ রান। একমাত্র সাইফ হাসান ছাড়া কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ৪৪ রান থেকে ১ উইকেট শেষে স্কোরবোর্ডে উঠে ৯৩ রানে ১০ উইকেট, যা প্রমাণ করে বর্তমানে বাংলাদেশ কেবল ৫০ ওভার খেলাতেও ব্যর্থ হচ্ছে।




রশিদ খানের বিপুল দক্ষতার সামনে পুরো ব্যাটিং লাইনআপ যেন অসহায়। ফলাফল হিসেবে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হোয়াইটওয়াশ এবং শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারের রেকর্ড—২০০ রানের ব্যবধান। এক সময় মাহমুদউল্লাহ ও মুশফিকরা উইকেট পড়লেও দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিতেন, কিন্তু আজ সেই ধৈর্যটুকুও নেই।




এ পরিস্থিতিতে, সময়ের দাবি অনুযায়ী পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন নির্ধারণের প্রয়োজন। এমন উদ্যোগ নেওয়া শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যা বাংলাদেশের ক্রিকেটকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।




বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কেবল একটাই — যদি ধৈর্য, পরিকল্পনা ও পারফরম্যান্সের গুরুত্ব বুঝে দল গঠন করা হয়, তবেই ৫০ ওভারের পূর্ণতা ও আন্তর্জাতিক মানের স্কোর নিশ্চিত করা সম্ভব।

Post a Comment

Previous Post Next Post