বাংলাদেশ ক্রিকেটে আবারও কালো অধ্যায়! আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেল ‘বাংলা টাইগার্স’। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পুরো দল, যা ক্রিকেটপ্রেমীদের মনে গভীর হতাশা এনে দিয়েছে।
রশিদ খান যেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার নিখুঁত বোলিংয়ের সামনে একে একে ধসে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। ম্যাচ শেষে রশিদ খান বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে তীব্র মন্তব্য করেন, যা ভক্তদের চোখে আরও কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “যে টিম বড় বড় কথা বলে, মাঠে এসে তেমন সাহস দেখাতে পারে না।” এই মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা বলছেন, “মায়ের দোয়া ক্রিকেট টিম” এখন শুধু নামেই টাইগার! বারবার একই ভুল, একই ব্যর্থতা — এর শেষ কোথায়?
এখন প্রশ্ন একটাই, এই হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাংলাদেশ কবে ঘুরে দাঁড়াবে? নাকি এই ব্যর্থতা আবারও ঢেকে যাবে “সময় আসবে” নামের সান্ত্বনায়?

Post a Comment