বাংলাদেশের জন্য এলো দারুণ এক সুখবর, তবে আফগানিস্তানের জন্য তা যেন কড়া শাস্তিই বটে। গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে মাত্র ৮ রানে হারানোর পর বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠেছে।
আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক আপডেটেড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে উঠে এসেছে। অন্যদিকে নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করা আফগানিস্তান নেমে গেছে দশম স্থানে।
এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশকে ছাড়াও তালিকায় পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা এগিয়ে আছে আফগানিস্তানের চেয়ে।
বাংলাদেশের এই অগ্রগতি প্রমাণ করে, ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বড় ধাক্কা, কারণ র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় প্রশ্ন উঠেছে তাদের আসল অবস্থান নিয়ে।

Post a Comment