আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পতিত্যাক্ত হলে সুপার ৪-এ যাবে কে? হিসাব নিকাশ পরিষ্কার!


এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ "বি" এখন জমে উঠেছে রোমাঞ্চকর সমীকরণে। বাংলাদেশ ইতিমধ্যেই ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে শ্রীলঙ্কা, তাদের সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট ও +1.546 নেট রান রেট। অন্যদিকে আফগানিস্তান ২ ম্যাচে ১ জয় ও ১ হারে রয়েছে ২ পয়েন্টে, তবে নেট রান রেট তাদের সবচেয়ে ভালো (+2.150)।

📌 বাকি আছে শুধু আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ।


শ্রীলঙ্কা জিতলে → শ্রীলঙ্কা (৬ পয়েন্ট) ও বাংলাদেশ (৪ পয়েন্ট) সুপার ফোরে যাবে।


আফগানিস্তান জিতলে → আফগানিস্তান (৪ পয়েন্ট, দুর্দান্ত NRR) ও শ্রীলঙ্কা (৪ পয়েন্ট) যাবে, বাদ পড়বে বাংলাদেশ।


তবে যদি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় (No Result) → শ্রীলঙ্কা ৫ পয়েন্ট নিয়ে, আর বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে নিশ্চিত জায়গা পাবে। আফগানিস্তান তখন ৩ পয়েন্টে থেকে বিদায় নেবে।


✅ অর্থাৎ, আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাই যাবে পরবর্তী রাউন্ডে।

Post a Comment

Previous Post Next Post