আগে ক'টা'ক্ষ, এখন প্রশংসা—বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন অশ্বিন!

 

বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর সুর পাল্টে ফেললেন ভারতের অফস্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। এতোদিন টাইগারদের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করতে শোনা গেলেও, এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর মুখে শোনা গেল প্রশংসার সুর।

অশ্বিন বলেন, “বাংলাদেশ দলে অনেক ভালো ক্রিকেটার আছে। তারা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে এ দল ভয়ংকর হয়ে উঠবে।”


এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের খেলার ধরণ নিয়ে সমালোচনা করেছিলেন অশ্বিন। তবে আফগানিস্তানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় এবার তিনি স্বীকার করলেন টাইগারদের শক্তি ও সম্ভাবনা।


বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক, যেখানে প্রতিপক্ষ দলও এখন তাদের সামর্থ্য মেনে নিচ্ছে। এক সময়ের কটাক্ষ আজ পরিণত হয়েছে সম্মানে।

Post a Comment

Previous Post Next Post