বাংলাদেশের তরুণ পাওয়ার হিটার জাকের আলীকে ঘিরে শুরু হয়েছে আইপিএল বাজারে দারুণ কাড়াকাড়ি। ২০২৬ আইপিএলের নিলামকে সামনে রেখে তিনটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই বড় অঙ্কের পারিশ্রমিক প্রস্তাব দিয়েছে তাকে দলে ভেড়ানোর জন্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাকেরের শক্তিশালী ব্যাটিং, লং-শট মারার ক্ষমতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স আইপিএলের নজর কেড়েছে।
ক্রিকেটবিশেষজ্ঞদের মতে, জাকের আলীর স্ট্রাইক রেট এবং ন্যাচারাল পাওয়ার হিটিং ক্ষমতা অনেকটা ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের মতো। এজন্যই তিনটি বড় দল তাকে নিজেদের দলে ভেড়াতে মুখিয়ে আছে। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, দলগুলো জাকেরকে নিতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে প্রস্তুত।
এমন পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটভক্তরা উচ্ছ্বসিত। জাকের আইপিএলে খেলতে পারলে একদিকে যেমন ব্যক্তিগত ক্যারিয়ার নতুন মাত্রা পাবে, তেমনি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা আরও উন্মুক্ত হবে।

Post a Comment