এশিয়া কাপ শুরুর আগ মুহুর্তে বিরাট দু:সংবাদ পেলেন মুস্তাফিজ, খেলা হচ্ছে না টুর্নামেন্ট!

 

এসএ টোয়েন্টিতে দল পেলেন না মুস্তাফিজ।


দক্ষিণ আফ্রিকার তারুণ্যের প্রতীক ও “বেবি এবি” খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপটাউনে চলমান এসএ-টোয়েন্টির ২০২৫ নিলামে তিনি গড়েছেন ইতিহাস।


প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে অবিশ্বাস্য ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৭২ লাখ টাকা। এই অঙ্ক এখনো পর্যন্ত লিগের সর্বোচ্চ, ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড।


এর আগে এসএ-টোয়েন্টির নিলামের সবচেয়ে বড় অঙ্ক ছিল ট্রিস্টান স্টাবসের, যিনি ২০২৩ সালে ৯.৩ মিলিয়নে সানরাইজার্স ইস্টার্ন কেপে যোগ দিয়েছিলেন।



এবার সেই রেকর্ডকে অনেক দূরে সরিয়ে দিলেন ব্রেভিস। তবে নিলামে আলো কেবল তিনিই কাড়েননি, এইডেন মার্করামকে কিনতে ১৪ মিলিয়ন র‌্যান্ডে খরচ করতে হচ্ছে ডারবান’স সুপার জায়ান্টসের।


এছাড়া জোহানেসবার্গ সুপার কিংস ৯ মিলিয়ন র‌্যান্ডে দলে টেনেছে উইয়ান মালডারকে।


মাত্র ২১ বছর বয়সেই ব্রেভিস নিজেকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দামি টি–টোয়েন্টি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লিগ—সব জায়গাতেই তার আক্রমণাত্মক ব্যাটিং সাড়া ফেলেছে।


এবার সেই প্রতিভার প্রতিদান হিসেবে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি।

Post a Comment

Previous Post Next Post