এশিয়া কাপে সেরা বোলার হবে তাসকিন—আবেগঘন প্রত্যাশা বাবার!

 

আসন্ন এশিয়া কাপকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের যেমন উত্তেজনা, তেমনি বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদও ছেলের পারফরম্যান্স নিয়ে স্বপ্ন দেখছেন।



আবেগঘন কণ্ঠে তিনি বলেন— “সবই আল্লাহর ইচ্ছা। আমি তো চাই আমার ছেলে (তাসকিন) এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হোক।”




দীর্ঘদিন ধরেই ধারাবাহিক বোলিং পারফরম্যান্সে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তাসকিন। এবারের এশিয়া কাপে তাঁর কাছ থেকে বড় সাফল্য আশা করছেন শুধু ভক্তরা নয়, পরিবারের সদস্যরাও।




তাসকিনের বাবার এই প্রত্যাশা ক্রিকেট সমর্থকদের মাঝেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিশ্বাস করছেন, সেরা বোলার হওয়ার মতো সামর্থ্য আছে এই পেসারের।

Post a Comment

Previous Post Next Post