বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে ঘিরে পারিবারিক টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। এবার নাসুমের বড় বোন শারমিন আক্তার শাম্মী সরাসরি অভিযোগ তুললেন তাঁদের বাবার বিরুদ্ধে।
শারমিন বলেন, “ভাইয়া কাল সারাদিন কান্না করেছে। এরপর বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবা ভাইয়ার মান-সম্মান নিয়ে খেলছে।”
এর আগে থেকেই শোনা যাচ্ছিল, নাসুম ও তাঁর বাবার মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। এখন বোনের এমন অভিযোগে বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরাও নাসুমের পাশে দাঁড়াচ্ছেন এবং পরিবারের ভেতরে চলমান এই দ্বন্দ্বের দ্রুত সমাধান চান।

Post a Comment