অবশেষে বিদায় জানালেন পাকিস্তানের 'মা'র'কু'টে' ব্যাটার! কারণ শুনে অবাক সবাই!

 


পাওয়ার হিটার হিসেবে পরিচিত পাকিস্তানের ব্যাটার আসিফ আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। আসিফ পাকিস্তানের হয়ে খেলেছেন ২১ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ। মূলত ফিনিশারের ভূমিকায় পরিচিত এই ব্যাটার আন্তর্জাতিক মঞ্চে ৭৯ ম্যাচ খেলেছেন।

পাকিস্তান দলে অভিষেক হয় ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। ওই বছর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে টানা তিন ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ফলে জাতীয় দলের নির্বাচকদের নজরে চলে আসেন। একই বছরের জুনে ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় তার।


তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ইনিংসটি আসে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। শেষ দুই ওভারে ২৪ রান দরকার থাকা অবস্থায় কারিম জানাতের এক ওভারেই চারটি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। একইভাবে ২০২২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে পৌঁছে দেন আসিফ।



অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, “পাকিস্তানের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং দেশের হয়ে মাঠে নামা আমার সবচেয়ে গর্বের অধ্যায়।”




তবে ধারাবাহিকতার অভাবে আসিফের ক্যারিয়ার কখনোই প্রত্যাশামতো উজ্জ্বল হয়নি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে গেলেও সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের জাত চেনাতে ব্যর্থ হন আসিফ। এরপর ২০২৩ এশিয়ান গেমসে দ্বিতীয় সারির পাকিস্তান দলে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত শেষ দেখা মেলে তার। তারপর আর জাতীয় দলে ফেরা হয়নি।




বিদায়ী বার্তায় আসিফ যোগ করেছেন, “আমি গভীর কৃতজ্ঞতা নিয়ে অবসর নিচ্ছি, তবে ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা বাঁচিয়ে রাখতে ঘরোয়া ও বিশ্বজুড়ে লিগ ক্রিকেট খেলে যাব।”


Post a Comment

Previous Post Next Post