সে'না'বাহি'নী'র ক'ঠো'র বার্তায় 'তো'ল'পা'ড়', কী ঘটতে যাচ্ছে?

 



নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা দমন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবার সরাসরি মাঠে নামলো সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল একদিকে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানালেও, অন্যদিকে কঠোর অবস্থান নিয়েছেন সেনারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকেই রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় সেনা সদস্যরা।


সেনাবাহিনীর বার্তা


নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বর্তমান অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পত্তি ও দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই জনগণকে সংযত থাকতে এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


বিবৃতিতে আরও সতর্ক করা হয়, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে সেনাবাহিনী পূর্ণাঙ্গভাবে মোতায়েন হয়ে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।


সেনাপ্রধানের বার্তা


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন—“বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।”


পরিস্থিতির প্রেক্ষাপট


সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। ছাত্র-যুবকদের নেতৃত্বে আন্দোলন ক্রমেই সহিংস হয়ে উঠছে। বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এতে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব নিতে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post