এশিয়া কাপের মিশনে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় নিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। সম্ভাব্য একাদশে জায়গা পেয়েছেন তরুণ-অভিজ্ঞদের মিশ্রণ।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
এই একাদশে ওপেনিং জুটিতে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুই তরুণ ব্যাটারের দায়িত্ব থাকবে দ্রুত রান এনে দলকে ঝড়ো শুরু উপহার দেওয়া।
তৃতীয় স্থানে থাকছেন অধিনায়ক লিটন দাস, যিনি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ছন্দে আছেন। তার সঙ্গে মিডল অর্ডার সামলাবেন সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। এ দুজনই ব্যাটিং ও বোলিংয়ে দলকে বাড়তি শক্তি দিতে সক্ষম।
পেস আক্রমণে থাকছে অভিজ্ঞতার ছাপ—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। এই ত্রয়ীকে নিয়েই হংকংয়ের ব্যাটিং লাইনআপ ভাঙার পরিকল্পনা করছে টাইগার শিবির।
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হওয়ার কথা, তবে এশিয়া কাপে অঘটন ঘটার নজিরও আছে। তাই এক মুহূর্তের জন্যও আত্মতুষ্ট হতে চাইবে না লিটন বাহিনী।

Post a Comment