সম্পন্ন হয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চ্যাইজি লিগ এসএ২০-এর নিলাম। আগের সব আসরের নিলামকে ছাপিয়ে গেছে এবারের নিলাম, রেকর্ড মূল্যে বিক্রি হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, এইডেন মারক্রাম, জেরাল্ড কোয়েটজিদের মতো দক্ষিণ আফ্রিকান তারকারা। তবে বিদেশি খেলোয়াড়রা নিলামে খুব বেশি দাম পাননি। এছাড়া, অনেক বিদেশি তারকাকে নিলামের আগেই দলে ভেড়ানো হয়েছে। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন স্পিনার তাইজুল ইসলাম। একনজরে দেখে নেওয়া যাক এসএ২০-এর সব দলের স্কোয়াড।
এমআই কেপটাউন-
র্যাসি ভ্যান ডার ডুসেন (৫.২ মিলিয়ন র্যান্ড), রেজা হেনড্রিকস ৫০০,০০০ র্যান্ড), ডোয়াইন প্রিটোরিয়াস (আর ৬৫০,০০০ র্যান্ড), ত্রিস্টান লুইস (৬৫০,০০০ র্যান্ড), জেসন স্মিথ ৫০০,০০০ র্যান্ড), টম মুরস (২০০,০০০ র্যান্ড), ডেন পাইডট (২০০,০০০ র্যান্ড), টিয়ান ভ্যান ভুরেন (১ মিলিয়ন র্যান্ড), ড্যান লেটগান (৪০০,০০০ র্যান্ড), তাবরাইজ শামসি (৫০০,০০০ র্যান্ড), করিম জানাত (১ মিলিয়ন র্যান্ড), জ্যাক স্ন্যমান (২০০,০০০ র্যান্ড), ট্রেন্ট বোল্ট, রশিদ খান, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, করবিন, কাগিসো রাবাদা ও নিকোলাস পুরান।
সানরাইজার্স ইস্টার্ন কেপ-
কুইন্টন ডি কক (২.৪ মিলিয়ন), ম্যাথিউ ব্রিটজকে (৬.১ মিলিয়ন), অ্যানরিখ নরকিয়া (৫ মিলিয়ন), সেনুরান মুথুসামি (১.৫ মিলিয়ন), প্যাট্রিক ক্রুগার (৪৫০,০০০), লুথো সিপামলা (৬০০,০০০), মিচেল ভ্যান বুরেন (২০০,০০০), জর্ডান হারম্যান (১.৫ মিলিয়ন), বেয়ার্স সোয়ানেপয়েল (২০০,০০০), জেমস কোলস (১ মিলিয়ন), ক্রিস উড (৫০০,০০০), লুইস গ্রেগরি (১ মিলিয়ন), সিজে কিং (২০০,০০০), জেপি কিং (২০০,০০০), ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, জনি বেয়ারস্টো, এএম গাজানফার ও অ্যাডাম মিলনে।
জোবার্গ সুপার কিংস-
ভিয়ান মাল্ডার (৯ মিলিয়ন), নান্দ্রে বার্গার (৬.৩ মিলিয়ন), প্রেনালেন সুব্রায়েন (১ মিলিয়ন), ডায়ান ফরেস্টার (২০০,০০০), স্টিভ স্টোল্ক (২০০,০০০), জ্যাঙ্কো স্মিট (২০০,০০০), নেইল টিমারস (২০০,০০০), শুভম রঞ্জনে (২০০,০০০), ব্রেন্ডন কিং (২০০,০০০), রাইলি রুশো (৫০০,০০০), রিভাল্ডো মুনসামি (৪০০,০০০), ইমরান তাহির (৬০০,০০০), রিস টপলি (৬০০,০০০), ডোনোভান ফেরেইরা, ফাফ ডু প্লেসি, জেমস ভিন্স, আকিল হোসেন ও রিচার্ড গ্লিসন।
প্রিটোরিয়া ক্যাপিটালস-
কেশব মহারাজ (১.৭ মিলিয়ন), লুঙ্গি এনগিডি (২.৩ মিলিয়ন), ডেওয়াল্ড ব্রেভিস (১৬.৫ মিলিয়ন), লিজাড উইলিয়ামস (২.৪ মিলিয়ন), ক্রেইগ ওভারটন (১ মিলিয়ন), সাকিব মাহমুদ (১.৫ মিলিয়ন), কোডি ইউসুফ (২২৫,০০০), কনর এস্টারহুইজেন (৩.২ মিলিয়ন), ব্রাইস পারসন্স (১.৯ মিলিয়ন), গিডিওন পিটারস (৪০০,০০০), জুনায়েদ দাউদ (২০০,০০০), উইল স্মিড (২০০,০০০), মিকা-ঈল প্রিন্স (২০০,০০০), বায়ান্ডা মাজোলা (২০০,০০০), উইহান লুব্বে (২০০,০০০), সিবোনেলো মাখানিয়া (২০০,০০০), উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল।
পার্ল রয়্যালস-
ওটনেইল বার্টম্যান (৫.১ মিলিয়ন), গুডাকেশ মোটি (৩৭৫,০০০), ডেলানো পোটগিয়েটার (২.৬ মিলিয়ন), কাইল ভেরেইন (২.৩ মিলিয়ন), কিগান লায়ন-ক্যাশেট (৯৫০,০০০), আসা ট্রাইব (২০০,০০০), হার্ডাস ভিলজোয়েন (২০০,০০০), জ্যাকন জোহানেস বাসোন (২০০,০০০), ড্যান লরেন্স (৫০০,০০০), ইশান মালিঙ্গা (১ মিলিয়ন), এনকোবানি মোকোয়েনা (২০০,০০০), বিশেন হালাম্বাগে (২০০,০০০), এনকাবা পিটার (৫০০,০০০), লুহান-ড্রে প্রিটোরিয়াস, ডেভিড মিলার, বিয়র্ন ফরটুইন, রুবিন হারম্যান, সিকান্দার রাজা ও মুজিব উর রহমান।
ডারবান সুপার জায়ান্টস-
কেওয়ানা মাফাকা (২.৩ মিলিয়ন), এইডেন মারক্রাম (১৪ মিলিয়ন), ডেভন কনওয়ে (৩২৫,০০০), জেরাল্ড কোয়েটজি (৭.৪ মিলিয়ন), ডেভিড বেডিংহ্যাম (৩২৫,০০০), মার্কস অ্যাকারম্যান (২০০,০০০), ইথান বশ (১.৭৫ মিলিয়ন), আন্দিল সিমেলেন (২০০,০০০), টনি ডি জর্জি (২০০,০০০), দায়ান গালিয়েম (২০০,০০০), তাইজুল ইসলাম (৫০০,০০০), ইভান জোনস (২০০,০০০), জিসবার্ট ওয়েজ (২০০,০০০), ডেভিড উইজে (১.৩ মিলিয়ন), ড্যারিন ডুপাভিলন (২০০,০০০), সুনীল নারাইন, জস বাটলার, হেইনরিখ ক্লাসেন, নূর আহমাদ।

Post a Comment