বাংলাদেশ জাতীয় দল যখন ব্যস্ত থাকবে এশিয়া কাপের লড়াইয়ে, তখন দেশের মাটিতে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উৎসবে মাতবেন স্থানীয় ক্রিকেটাররা। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনসিএল টি-টোয়েন্টির সূচি ঘোষণা করেছে বিসিবি।
রাজশাহীতে উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ।
৮ দল ও ৩২ ম্যাচের টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হবে ২৮ সেপ্টেম্বর। পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ হবে ৩০ তারিখ দুপুর সাড়ে ১২টায়। একই দিন শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে বিকেল ৫টায়।
পরে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ অক্টোবর বিকেল ৫টায়।
প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৫টায়।
এনসিএল টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি


Post a Comment