এশিয়া কাপের মাঠে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে লাগবে লাখ টাকার কাছাকাছি!

 

এশিয়া কাপ শুরু হতে বাকি আর অল্প সময়ের৷ পাঁচদিন পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। জানা গেছে, মাঠে বসে কত টাকায় দেখা যাবে এই ম্যাচ।



আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। আট জাতির এই টুর্নামেন্টে‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। 




এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে এসিসি। এরইমধ্যে টিকিট বিক্রির জন্য পোর্টাল খুলেছে সংস্থাটি। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।







প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।  



প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।



আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার চার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা।



উল্লেখ্য, এশিয়া কাপের খেলা মাঠে বসে দেখতে চাইলে ভক্তরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্টের 


এছাড়াও কয়েকদিন পর টিকিট পাওয়া যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।


Post a Comment

Previous Post Next Post