নির্বাচন থেকে স'রে দাঁড়াতে বুলবুলকে 'হু''ম''কি''! নি'রা'প'ত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি!

 



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে, বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বিসিবি ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। চিঠিতে বুলবুলের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।




এদিকে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে বুলবুল নিজেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গানম্যান ও বিশেষ নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। নির্বাচনকে ঘিরে এ ধরনের হুমকি শুধু বিসিবি নয়, পুরো ক্রিকেট অঙ্গনেই উদ্বেগ তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এ ঘটনার ফলে বিসিবি নির্বাচন আরও জটিল হয়ে উঠতে পারে।




বাংলাদেশ ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ সময়েই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে এখন ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে আলোচনার ঝড় বইছে।

Post a Comment

Previous Post Next Post