সাকিবের রেকর্ডে ভাগ বসালেন মোহাম্মদ নবি

 




আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের অনন্য এক রেকর্ডে এবার ভাগ বসালেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন এক মাইলফলক গড়েছেন তিনি।



মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট তুলে নেন নবি। ম্যাচে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। এর মাধ্যমে এমন একটি অভিজাত ক্লাবে তিনি যোগ দিলেন, যেখানে এতদিন ছিলেন কেবল বাংলাদেশের সাকিব আল হাসান। 



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোহাম্মদ নবি খেলেছেন ১৩৪টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ১০১ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ২২৪৬ রান ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে। অন্যদিকে সাকিবের রয়েছে ১৪৯ উইকেট ও ২৫৫১ রান।



এই ম্যাচে আফগানিস্তান জয় পাওয়ায় ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে রশিদ খানের নেতৃত্বাধীন দলটি। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা নবি আবারও প্রমাণ করলেন, কেন তিনি এখনও বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন।

Post a Comment

Previous Post Next Post