রাজা এখন বিশ্বসেরা অলরাউন্ডার, এক নম্বর বোলার মহারাজ!

 

রাজা এখন বিশ্বসেরা অলরাউন্ডার, এক নম্বর বোলার মহারাজ!



আইসিসি সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠেছেন সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে প্রথমবারের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার। বোলারদের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।




হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যাটিং-বোলিংয়ে দারুণ উজ্জ্বল ছিলেন রাজা। টানা দুটি ফিফটি করেছেন, একটি ছিল সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। পাশাপাশি প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ১ উইকেট। যার কল্যাণে দুই ধাপ এগিয়ে ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন রাজা।




রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের দুই অলরাউন্ডার মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাইকে (২৯৬) টপকে শীর্ষে জায়গা করে নেন। দুজনই একধাপ করে নিচে নেমেছেন।



রাজার ব্যক্তিগত সাফল্যের মাঝেই দলীয় সাফল্য এসেছে শ্রীলঙ্কার। জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জেতা লঙ্কানরা র‍্যাঙ্কিংয়েও এগিয়েছে। পাতুম নিসাঙ্কা দুই ম্যাচে করেছেন ১২২ ও ৭৬ রান। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে এই ওপেনার (৬৫৪ পয়েন্ট)। জেনিত লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন।




বোলারদের র‍্যাঙ্কিংয়ে আসিতা ফার্নান্দো ছয় ধাপ টপকে ৩১ নম্বরে আছেন। এ দিলশান মাদুশঙ্কা আট ধাপ এগিয়ে ৫২ নম্বরে।




ইংল্যান্ডকে হেডিংলেতে হারানোর পর র‍্যাঙ্কিংয়েও সাফল্য এসেছে দক্ষিণ আফ্রিকার। চার উইকেট নেওয়া মহারাজ এখন বোলিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বর। তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯০। এক ধাপ নিচে নেমে মহীশ তিকসানার চেয়ে ৩১ পয়েন্ট বেশি।




ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও আফগানিস্তানের মোহাম্মদ নবি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ভারতের হার্দিক পান্ডিয়ার পর এখন তিনি দুই নম্বরে। ত্রিদেশীয় সিরিজে ওপেনার ইব্রাহিম জাদরান ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ৬৩ (৪০) ও ৬৫ (৪৫) রানের দুটি ইনিংসের সৌজন্যে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ টপকে ২০ নম্বরে তিনি। পাকিস্তানের সুফিয়ান মুকিমও বোলিংয়ে উন্নতি করেছেন, ১১ ধাপ এগিয়ে ২২ নম্বরে এই স্পিনার।


Post a Comment

Previous Post Next Post