আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। বিশেষ করে বাংলাদেশি ভক্তদের পোস্টে নানা রকম মন্তব্যের পর এবার ভারতীয় ভক্তরা দিয়েছে কড়া জবাব।
বাংলাদেশি সমর্থকদের সমালোচনার জবাবে ভারতীয় সমর্থকেরা বিভিন্ন পোস্ট ও কমেন্টে রশিদ খানকে সমর্থন জানিয়ে বলেন, ক্রিকেট মাঠের পারফরম্যান্স দিয়েই তার পরিচয় তৈরি হয়েছে, ব্যক্তিগত আক্রমণ ঠিক নয়। অনেক ভারতীয় ভক্ত রশিদকে “বন্ধু দেশের তারকা” বলে উল্লেখ করে বাংলাদেশের কিছু ভক্তদের আচরণে হতাশা প্রকাশ করেছেন।
এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ও ভারতীয় ভক্তদের মধ্যে তুমুল বাকযুদ্ধ শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ক্রিকেট মাঠের উত্তেজনা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছে।

Post a Comment