বাংলাদেশ পাকিস্তান একই তারা ভারতকে দেখতে পারেনা কারণ ভারত উন্নত দেশ-গুরবাজ

 




সম্প্রতি আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের একটি মন্তব্য ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ আর পাকিস্তান একই রকম। তারা ভারতকে দেখতে পারে না, কারণ ভারত একটি উন্নত দেশ এবং বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।”




তার এমন বক্তব্যের পর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের এমন মন্তব্য অশোভন। আবার অনেকে বলছেন, গুরবাজ হয়তো তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।




এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা আর পাল্টা প্রতিক্রিয়া। গুরবাজের বক্তব্যে ভারতীয় সমর্থকরা খুশি হলেও বাংলাদেশি ও পাকিস্তানি ভক্তদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।

Post a Comment

Previous Post Next Post