পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েও মুশতাক আহমেদের সঙ্গে করমর্দন সূর্যকুমারের!

 



এশিয়া কাপে মাঠের লড়াইয়ের বাইরে তৈরি হয়েছে ভিন্ন রকম আলোচনার ঝড়। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলালেও বাংলাদেশের স্পিন বোলিং কোচ ও পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদব।




গতকাল ম্যাচ শেষে সূর্যকুমারকে মুশতাক আহমেদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই আলাদা।




এর আগে ভারত–পাকিস্তান ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করলেও, এশিয়া কাপে ক্যাপ্টেনস মিটে পাক ক্যাপ্টেন সালমান আলী আঘা এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে করমর্দন করেছিলেন সূর্যকুমার যাদব।




ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছেন, মাঠের ভেতরে যত প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন, মাঠের বাইরে সৌহার্দ্য বজায় থাকাটা ক্রিকেটেরই সৌন্দর্য।

Post a Comment

Previous Post Next Post