বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা! নতুন মুখে চমক!

 



এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। মাঠের আম্পায়ার হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন সাথিরা জাকির জেসি যিনি নারী ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন।




দ্বিতীয় ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।




আবারো একদিন বিরতি দিয়ে ৩ সেপ্টম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্ব থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি। 




সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।







Post a Comment

Previous Post Next Post