কিছুদিন আগেই এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। আশানুরূপ ফলাফল না পাওয়ার আক্ষেপ নিয়ে আবার ‘এশিয়া কাপে’ যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান দলগুলো নিয়ে হতে যাচ্ছে আঞ্চলিক টুর্নামেন্ট। তবে এবারের টুর্নামেন্টের নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’।
যেখানে মূল দলের পরিবর্তে ‘এ’ টিম নিয়ে মাঠে নামবে প্রতিযোগীরা। এরই মধ্যে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে আকবর আলীর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। আর এই এশিয়া কাপেও শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গেল এশিয়া কাপের মূল আসরের মতো করেই গ্রুপ ও প্রতিপক্ষ সাজানো হয়েছে এখানেও। টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট আট দল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তা ছাড়াও থাকছে হংকং। আর ভারত ও পাকিস্তান আবারও একই গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সেই আরব আমিরাত ও ওমান।

Post a Comment