স্বার্থপর ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, রিশাদকে করলেন রেকর্ড বঞ্চিত ।
প্লেয়াররা অনেক সময় নিজের রেকর্ড বা স্ট্যাটের জন্য খেলেন, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন অধিনায়ক যখন সেলফিশ হয়ে যান, তখন বিষয়টা কষ্ট দেয়।
সাম্প্রতিক দুই ম্যাচেই মিরাজের সিদ্ধান্তে সেটা স্পষ্ট। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাইফ হাসানকে পুরো স্পেল করতে দেননি। কাল রিশাদ হোসেন ৬ উইকেট নিয়েও ৯ ওভারের বেশি বোলিং করতে পারেননি— অথচ ইতিহাস গড়ার দারুণ সুযোগ ছিল তাঁর সামনে। মিরাজ নিজের ওভার আগে শেষ করে, নিজের রেকর্ড ধরে রেখে রিশাদকে ফিরিয়ে আনলেন অনেক দেরিতে। শেষ পর্যন্ত ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার সুযোগ পায় ।
এমন নেতৃত্বে ‘আমি’টা অনেক বড় হয়ে যায়, ‘দল’টা ছোট হয়ে পড়ে। একজন অধিনায়ক হিসেবে দলের সাফল্যটাই আগে দেখা উচিত, নিজের না। মিরাজ হয়তো রেকর্ড গড়লেন, কিন্তু
এই সেলফিশ সিদ্ধান্ত তাঁর ভাবমূর্তি অনেকটাই ম্লান করে দিল ।

Post a Comment