মালিঙ্গার চোখে মারুফার ডেলিভারি 'বিশ্বকাপের সেরা..।।সবাই বলছেন তার কাছ থেকে তাসকিন,শরিফুলদের ইনসুইং শেখা উচিত।
গতকাল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ইনসুইংয়ে সবাইকে চমকে দিয়েছেন প্রমীলা দলের পেসার মারুফা। তবে এই সাফল্যের আড়ালে যে কারিগর আছেন, তাঁকে কতজন মনে রেখেছেন? তিনি হলেন নারী দলের পেস বোলিং কোচ রবিউল ইসলাম শিপলু। খেলোয়াড়ি জীবনে নিজেও ইনসুইং বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন শিপলু। সেই অভিজ্ঞতাই তিনি হাতে-কলমে শিখিয়েছেন মারুফাকে। ফলে মাঠে দেখা গেছে তার নিখুঁত প্রতিফলন।
রবিউল ইসলাম শিপলু বাংলাদেশের একজন প্রতিভাবান ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার। তিনি জাতীয় দলে সীমিত সময় খেললেও ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শিপলু টেস্টে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ওয়ানডেতে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং টি২০তে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেছিলেন।
শিপলু ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৬/৭১ এবং ওয়ানডেতে ১/২১ । ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি সিরিজে ১৫ উইকেট শিকার করে বাংলাদেশের পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেন এবং “ম্যান অব দ্য সিরিজ” নির্বাচিত হন।
বর্তমানে রবিউল ইসলাম শিপলু ঘরোয়া ক্রিকেটে সক্রিয় এবং সাতক্ষীরা জেলা ক্রিকেট ও নারীদের দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দক্ষতা ও প্রতিভা বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।

Post a Comment