আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা!

 



কোন টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানকে রাখা যেনো নিয়মের অংশ হয়ে গেছে। সর্বশেষ এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এবার হংকং সিক্সেস এর মতো ৬ ওভারের টুর্নামেন্টেও একই গ্রুপে রাখা হয়েছে তাদের।


আগামী ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনের টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে হংকংয়ে। যেখানে 'সি' গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও আছে কুয়েত।


'ডি' গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কা ও হংকং। সব মিলিয়ে ৩ দল করে ৪ গ্রুপে মোট ১২ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।



এবার ভারতের হয়ে খেলবেন দীনেশ কার্তিক ও রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা। কার্তিক ভারতকে নেতৃত্বও দিবেন।


পাকিস্তানকে নেতৃত্ব দিবেন আব্বাস আফ্রিদি। দলে আছেন শান মাসুদ, খাজা নাফের মতো ক্রিকেটাররা ।


ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ৭ নভেম্বর। সব মিলিয়ে টুর্নামেন্টে ম্যাচ হবে ২৯ টি। খেলতে পারবে ৬ জন ক্রিকেটার। কিপার ছাড়া বাকি ৫ জনই করবেন বল। একজন সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন।


তবে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। আগের আসরে নেতৃত্বে ছিলেন ইয়াসির আলি রাব্বি।


গ্রুপ এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা


গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত


গ্রুপ সি: ভারত, পাকিস্তান, কুয়েত


গ্রুপ ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

Post a Comment

Previous Post Next Post