বিসিবির দায়িত্ব ভাগাভাগি শেষ : দেখেনিন বিসিবির নতুন পরিচালক কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন!

 



নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি ও পরিচালক নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু।বাংলাদেশ ক্রিকেট জার্সিক্রিকেট জুতো


তিনি জানান, বিসিবির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বোর্ডের বিভিন্ন কমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হয়েছেন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, আর ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।


ফাইনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম, তার ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হয়েছেন ফাইজুল রহমান মিঠু, আর গেম ডেভেলপমেন্ট কমিটি পরিচালনা করবেন ইশতিয়াক সাদেক।


এছাড়া টুর্নামেন্ট কমিটির নেতৃত্বে রয়েছেন আহসান হাবীব, এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আসিফ আকবর, এবং গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হিসেবে বুলবুল নিজেই থাকছেন।


ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে রয়েছেন সানিয়ান তানিম, আম্পায়ারস কমিটির দায়িত্বে ইফতেখার রহমান, এবং মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির নেতৃত্বে রয়েছেন এমডি শাখওয়াত হোসেন।ক্রিকেট জুতো


মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন এমডি মনজুরুল আলম, টেন্ডার অ্যান্ড পার্চেজ কমিটির নেতৃত্বে আবুল বাশার এবং ভাইস চেয়ারম্যান হাসান উস সামান।


মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি পরিচালনা করবেন আমজাদ হোসেন, অডিট কমিটির দায়িত্বে মোখলেসুর রহমান, ওমেনস উইং কমিটিতে রয়েছেন আব্দুল রাজ্জাক, এবং লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটির নেতৃত্বে ইয়াসির মোহাম্মদ ফয়সাল।


এছাড়া সিসিডিএম, হাই পারফরম্যান্স, ফিজিক্যাল চ্যালেঞ্জ, বাংলা টাইগার্স ও ওয়েলফেয়ার কমিটিতেও দায়িত্ব বণ্টন করা হয়েছে।


সবশেষে, বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে—চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল, আর মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান।


ইফতেখার মিঠু জানান, “এই কমিটিগুলো আপাতত দুই মাসের জন্য গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে পরিবর্তন আনা যেতে পারে।”



Post a Comment

Previous Post Next Post