ক্রিকেট বিশ্বে চমক — দুই হাতে বল করে ঝ''ড় তুললো বাংলাদেশের নতুন তারকা!

 



বাংলাদেশ ক্রিকেটে দেখা দিয়েছে এক নতুন আগুন—দুই হাতে বল করতে পারা এক অসাধারণ প্রতিভা! পরিচিত হও রায়ান রাফসান রহমান এর সঙ্গে। এলিমিনেটর ম্যাচে ঢাকা দলের হয়ে অবিশ্বাস্য এক পারফরম্যান্সে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।




রায়ান ডান হাতে বল করে আউট করেছেন Nasum Ahmed-কে, আর বাম হাতে আউট করেছেন Alauddin Babu-কে। এমন দৃশ্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খুবই বিরল! তার বোলিং ফিগার ছিল— ১ ওভার, ০ মেডেন, ২ রান, ২ উইকেট। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই দিক থেকে আক্রমণ করে কার্যত ঢাকার পক্ষে খেলার রং বদলে দেন এই তরুণ।




বিশেষজ্ঞদের মতে, এমন দুই-হাতে বোলিংয়ের দক্ষতা আন্তর্জাতিক ক্রিকেটেও বিরল। ঠিকভাবে গড়ে তোলা গেলে রায়ান রাফসান হতে পারেন বাংলাদেশের জন্য এক ‘ম্যাচ উইনার’। বিসিবি সভাপতি Aminul Islam Bulbulও এই প্রতিভাকে নজরে রেখেছেন বলেই জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post