বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে অভূতপূর্ব দুঃসময়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ—এমন খবরেই স্তব্ধ গোটা ক্রিকেট দুনিয়া। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
নিজের হাতে গড়া এই দলের এমন পতন দেখে তিনি চোখের জল লুকোতে পারেননি। ফেসবুক লাইভে এসে কণ্ঠ ভারী করে বলেন,
“আমরা একসময় যে দলকে দাঁড় করিয়েছিলাম, সেই দল এখন কোয়ালিফায়ার খেলবে—এটা ভেবে বুকটা ফেটে যাচ্ছে।”
তিনি আরও যোগ করেন,
“বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থার জন্য শুধু নতুন প্রজন্ম নয়, আমরাও দায়ী। দেশটার ক্রিকেট ভালোবাসা মানে দায়িত্ব, সেটা এখন অনেকেই ভুলে গেছে।”
মুশফিকের এই আবেগঘন বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্যে ভালোবাসা ও সহানুভূতি জানান। অনেকে বলেন,
“মুশফিকের চোখের জলই বলে দিচ্ছে, দেশের জন্য তাঁর ভালোবাসা কত গভীর।”
বিশ্লেষকরা মনে করছেন, সিনিয়রদের অভিজ্ঞতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলায় দল হারাচ্ছে ধারাবাহিকতা ও জয়ের মানসিকতা।
শেষে মুশফিক বলেন,
“এখনও সময় আছে—যদি সবাই দেশের জার্সিটাকে সম্মানের জায়গায় রাখে, বাংলাদেশ আবার জেগে উঠবে।

Post a Comment