বড় চমক দিয়ে ডাক পেতেই দলের সাথে যোগ দিতে তরিঘড়ি করে উড়াল দিলেন সাকিব!

 


বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার Shakib Al Hasan আবারও সবাইকে চমকে দিয়ে দলবদলের খবরে শিরোনামে উঠে এসেছেন। হঠাৎ করেই ডাক পেতেই কানাডায় উড়াল দিয়েছেন তিনি। সুপার সিক্সটি লিগে খেলার জন্য মন্ট্রিয়াল টাইগার্সের সঙ্গে যোগ দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।



আন্তর্জাতিক ব্যস্ত সূচির মধ্যেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সাকিবের এই যাত্রা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের মাটিতে চলমান সিরিজের ফাঁকে তিনি সুযোগটা কাজে লাগাতে চেয়েছেন বলে জানা গেছে।



লিগে খেলতে উড়াল দেওয়ার আগে তিনি জানিয়েছেন— “নতুন এই অভিজ্ঞতার জন্য আমি বেশ রোমাঞ্চিত। দলের জন্য নিজের সেরাটা দিতে চাই।” সাকিবের দলে যোগ দেওয়ায় মন্ট্রিয়াল টাইগার্সও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

Post a Comment

Previous Post Next Post