আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের দুই তারকা — সাইফ হাসান ও নাসুম আহমেদ।বাংলাদেশ দলের ক্যাপ
আজ বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮ নম্বরে উঠেছেন সাইফ হাসান।অন্যদিকে, বোলারদের র্যাংকিংয়ে ৮৭ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে ছক্কার বৃষ্টি ঝরিয়ে মাত্র ৩৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সাইফ।পুরো সিরিজজুড়ে তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে —মাত্র ৯ ইনিংসে ২৪টি ছক্কা মেরে তিনি এখন বাংলাদেশের একমাত্র ব্যাটার যিনি আইসিসি টপ ২০-এ জায়গা করে নিয়েছেন।
এছাড়া, ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে আরও কয়েকজন তরুণ টাইগারের।৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে তানজিদ হাসান তামিম, আর ১৮ ধাপ লাফিয়ে ৫৩ নম্বরে পারভেজ হোসেন ইমন।অন্যদিকে, সিরিজে অনুপস্থিত থাকার কারণে তাওহিদ হৃদয় ও লিটন দাস ২ ধাপ করে পিছিয়েছেন।বাংলাদেশ দলের ক্যাপ
বোলারদের তালিকায় নাসুম আহমেদ ছাড়াও অগ্রগতি হয়েছে তানজিম হাসান সাকিবের, যিনি ৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে।তবে মোস্তাফিজুর রহমান আগের মতোই ১২ নম্বরে আছেন,আর শেখ মেহেদি (২৪), রিশাদ হোসেন (২৫) ও তাসকিন আহমেদ (৩৭) কিছুটা পিছিয়েছেন।
বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী,আর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের অধিনায়ক ও লেগ-স্পিনার রশিদ খান।অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর —কারণ দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উঠছে নতুন উচ্চতায় টাইগাররা

Post a Comment