রিশাদ-সাকিবদের তো'প সামলে গুরবাজ-নবীর ব্যাটে আফগানিস্তানের 'ল'ড়া'কু' সংগ্রহ!

 

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে ভালো করার কথা জানিয়েছিলেন জাকের আলী অনিক। প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে নিজেদের কাজটা করে রাখলো রিশাদ হোসেন-তানজিম হাসান সাকিবরা। তাতেই নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানে থেমেছে আফগানিস্তান।


টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান। কিন্তু আফগানিস্তানের দুই ওপেনার শুরুটা ভালো করতে পারেননি। ইবরাহিম জাদরান ১০ বলে ১৫ ও সেদিকুল্লাহ আতাল ফিরেছেন ১২ বলে ১০ রান করে।


তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ করেছেন দারুণ ব্যাটিং। শুরুর ধাক্কা সামাল দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। খেলেছেন ৩১ বলে ৪০ রানের ইনিংস।


দারউইশ রাসুলি-মোহাম্মদ ইশাক ফিরেছেন দ্রুত। এদিন ঝড় তুলতে পারেননি আজমতউল্লাহ ওমরচজাই। ১৮ বলে করেছেন ১৮ রান। তবে ঝড় তুলেছিলেন মোহাম্মদ নবী। ২৫ বলে ১ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেছেন ৩৮ রান।


বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। ১ উইকেট নিতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদ ছিলেন এদিন বেশ খরুচে। ৪ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

Post a Comment

Previous Post Next Post