এশিয়া কাপের মাঝেই বড় বিতর্কে জড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পাকিস্তান দলের বিরুদ্ধে অসদাচরণ ও একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অ্যান্ডি পাইক্রফটের সাথে বৈঠকের সময় নিয়ম ভেঙে ভিডিও ধারণ করেছে। পিসিবির মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি আকসুর বাধা উপেক্ষা করে মিটিং রুমে মোবাইল নিয়ে ঢুকে এই ভিডিও ধারণ করেন।
এছাড়া ম্যাচ ডে’তে Players and Match Official Area (PMOA)-তেও প্রবেশ করে নিয়ম ভাঙে পাকিস্তান দল। বিষয়টি নিয়ে আইসিসি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে মেইল পাঠিয়েছে পিসিবিকে।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যখন আকসু মোবাইল নিয়ে ঢুকতে বাধা দিলে পিসিবি ম্যাচ বয়কটের হুমকি দেয়। এখন দেখার বিষয়, এই গুরুতর অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

Post a Comment