এশিয়া কাপে বাংলাদেশ মানেই ভারতের জন্য অস্বস্তির প্রতিপক্ষ। বিশেষ করে নকআউট ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টাইগারদের জয়ের ইতিহাস এখনো টাটকা। তাই গুঞ্জন উঠেছে—বাংলাদেশকে এবার সুপার ফোরে ওঠার আগেই থামাতে নাকি শুরু হয়েছে ভারতের “সাইলেন্ট মিশন”!
ক্রিকেট মহলে আলোচনা চলছে, ভারতীয় মিডিয়া ও বোর্ড নাকি ম্যাচ অফিসিয়ালদের ওপর চাপ তৈরি করছে। বিতর্কিত আম্পায়ারিং, ম্যাচে বাড়তি টেনশন সৃষ্টি—এসবকেই দেখা হচ্ছে ভারতের পরিকল্পনার অংশ হিসেবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো বাংলাদেশ। কারণ, ২০১২, ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জন্য অস্বস্তি তৈরি করেছিল। সেই আতঙ্ক এখনো কাটেনি।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিতভাবে প্রচার করছে, যাতে মানসিকভাবে চাপে রাখা যায় টাইগারদের। অনেকের মতে, এটাই ভারতের মূল টার্গেট—বাংলাদেশকে সুপার ফোর থেকে আগেই বিদায় করানো।

Post a Comment