এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে নামার আগে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। একাধিক চমক নিয়ে কাল মাঠে নামতে পারে টাইগাররা। দীর্ঘদিন পর ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
দলের ইনজুরি ও ম্যাচের ঘনত্বের কারণে পেস অ্যাটাকে রদবদল করার সম্ভাবনা দেখা দিয়েছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে সাইফুদ্দিনকে খেলানো হতে পারে। ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ৭ নম্বর পজিশনে ব্যাটিং-বোলিং দুই দিক দিয়েই সাইফুদ্দিনকে সেরা বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
ভারতের বিপক্ষে ম্যাচে শেষ ওভারের বোলিংয়ে মুস্তাফিজ ও সাইফুদ্দিনকে দায়িত্ব নেওয়ার ওপর ভরসা রাখবে বাংলাদেশ। তবে যদি চেঞ্জ না হয়, তাসকিন আহমেদকেই রাখা হবে একাদশে।
সম্ভাব্য একাদশ:
১) তামিম
২) সাইফ
৩) লিটন
৪) হৃদয়
৫) শামীম
৬) জাকির
৭) সাইফুদ্দিন/তাসকিন
৮) মাহাদী
৯) রিশাদ
১০) সাকিব
১১) মুস্তাফিজ

Post a Comment