এশিয়া কাপে ভারতের বিপক্ষে লিটনের বিদায়! বিকল্প কে জেনে নিন!

 




ভারত ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন কুমার দাস গতকাল অনুশীলনের সময় বাম হাতে চোট পেয়েছেন। ব্যথা অনুভব করায় তিনি অনুশীলন অসমাপ্ত রেখে চলে যান। বর্তমানে লিটন দলের ফিজিওর তত্ত্বাবধানে আছেন এবং তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।ক্রীড়া পণ্যের রিভিউ




বিভিন্ন সূত্রে জানা গেছে, লিটন আজ সকালে ফিজিওর সঙ্গে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। লিটনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, চোট পাওয়ার পর থেকে তিনি স্বাভাবিক হাসিখুশি মেজাজে নেই, যা তার মানসিক অবস্থার একটি খারাপ দিক। অধিনায়ক হিসেবে তিনি সবসময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছেন, তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।



বিকল্প পরিকল্পনা


টিম ম্যানেজমেন্ট লিটন দাসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। টসের ঠিক আগ পর্যন্ত তার অবস্থার ওপর নজর রাখা হবে। এমনও হতে পারে, যদি তিনি খেলেন, তাহলে উইকেটকিপিং করবেন না। সে ক্ষেত্রে জাকির আলী অনিককে উইকেটকিপিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, যদি লিটন খেলতে না পারেন, তাহলে নুরুল হাসান সোহান একাদশে সুযোগ পেতে পারেন।


তানজিম সাকিবের ফেরা


লিটনের চোটের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, পেসার তানজিম সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা। অভিষেক শর্মার বিপক্ষে তার ভালো রেকর্ড থাকায় দল তার আগ্রাসী মনোভাব কাজে লাগাতে চায়।

Post a Comment

Previous Post Next Post