এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। দুবাইতে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। যদিও শুরুটা মোটেও ভালো হয়নি। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস দুর্দান্ত সূচনা এনে দেন লঙ্কানদের।
পাওয়ারপ্লেতে বাংলাদেশের বোলারদের ওপর চেপে বসেন তারা। তবে তাসকিন আহমেদের বলে নিশাঙ্কা ফিরে গেলে ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ। এরপর শেখ মেহেদী হাসান দারুণ স্পেল করে ফেরান কুশল মেন্ডিস ও কামিল মিসারাকে।
কুশল পেরেরা ব্যর্থ হন ব্যাট হাতে, মুস্তাফিজুর রহমানের বলে লিটনের হাতে ধরা পড়ে ফেরেন ১৬ রানে। তবে এরপরই লঙ্কান ইনিংসে ঝড় তোলেন চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা। ১২ বলে ২১ রান করে আসালাঙ্কা আউট হলেও, শানাকা তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি। মাত্র ৩৭ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে মুস্তাফিজ দেখালেন তার কাটারের জাদু। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। মেহেদী হাসান নেন ২ উইকেট। তবে শরীফুল ইসলাম ছিলেন ব্যর্থ, ৪ ওভারে দেন ৪৯ রান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশকে ম্যাচ জিততে চাই ১৬৯ রান। এখন দেখার বিষয়, টাইগাররা কি এই লক্ষ্য পেরিয়ে জয়ের হাসি হাসতে পারবে?

Post a Comment