জাতীয় দলে দীর্ঘদিন ধরেই বাইরে সাব্বির রহমান। তবে এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই রাজশাহীর হয়ে ব্যাট হাতে যেন কামব্যাকের সুর বাজালেন এই ডানহাতি ব্যাটার।
বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে মাত্র ৫ ওভারে। এমন পরিস্থিতিতেও সাব্বির খেলেন ১৫ বলে অপরাজিত ৩৩ রান। তার ব্যাট থেকে আসে ১ চার ও ৩ ছক্কা, স্ট্রাইক রেট ছিল ঝড়ো ২২০.০। শেষদিকে তার অ'গ্নি ঝরানো ব্যাটিংয়ে রাজশাহী দাঁড় করায় জমাট স্কোর এবং প্রতিপক্ষ ঢাকা মেট্রোর সামনে রাখে ৬১ রানের লক্ষ্য।
খেলা শেষে সংবাদ মাধ্যমে আত্মবিশ্বাসী সাব্বির বলেন, “জাতীয় দলে ফেরাটা আমার লক্ষ্য। আমি জানি, ভালো খেললেই আবার সুযোগ আসবে। এই ইনিংসই বার্তা দিচ্ছে আমি প্রস্তুত।”
ভক্তরাও মনে করছেন, আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলার জন্য নতুন করে লড়াই শুরু করেছেন সাব্বির। তার ব্যাটিং দেখে অনেকেরই প্রশ্ন—এবার কি তবে জাতীয় দলে কামব্যাক করবেন সাব্বির রহমান?

Post a Comment