ভারত-পাকিস্তান ম্যাচ শেষে করমর্দন না করার ঘটনাকে ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন ভিন্ন সুরে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিতর্ক না বাড়িয়ে বরং ভারতকে সম্মান জানিয়ে তিনি খেলোয়াড়সুলভ মানসিকতার উপর গুরুত্ব দেন।
শোয়েব আখতার বলেন— “খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না। ভারতের প্রতি শ্রদ্ধা, তারা ভালো খেলেছে, বাহবা জানাই। আমরা ভারতের ভালো দিক নিয়েই কথা বলছি, কিন্তু চাইলে অন্য কথাও বলতে পারি। সৌজন্য দেখান, করমর্দন করুন। ঘরে ঘরে ঝগড়া হয়, তাই বলে সেটা বহির্বিশ্বে টেনে নেওয়ার মানে হয় না।”
তার এই বক্তব্য ইতোমধ্যেই ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ক্রিকেটবিশ্বে যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, সেখানে শোয়েব আখতারের এই কূটনৈতিক কিন্তু ইতিবাচক মন্তব্য নতুন বার্তা দিয়েছে—খেলাধুলা হোক সৌহার্দ্যের মাধ্যম, বিভাজনের নয়।

Post a Comment